বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময় 

সুবর্ণচরে গণধর্ষণ: আসামি রুহুল আমিনের আইনজীবীর বিরুদ্ধে হাইকোর্টের রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলার আসামি রুহুলের আইনজীবী মুহা. আশেক-ই-রসুল ও হলফকারীর (তদবিরকার) মুহা. জহিরুদ্দিনেরর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ বুধবার (২৭ মার্চ) আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। আর অপর পক্ষে ছিলেন রুহুল আমিনের জামিন আবেদনকারী আইনজীবী মুহা. আশেক-ই-রসুল।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

বুধবার রুল জারির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘কোন একটি জামিন আবেদনে মামলার সমস্ত তথ্য দিতে হয়। কিন্তু রুহুল আমিনের জামিন আবেদনের মধ্যে সমস্ত তথ্য দেওয়া হয়নি। আর এই মামলায় যে কয়েকজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, তাও দেওয়া হয়নি।

২২ ধারায় দেওয়া ওই নারীর জবানবন্দিও জামিন আবেদনে দেওয়া হয়নি। এগুলো তখন দেওয়া হলে হাইকোর্ট মূল ঘটনা জানতে পারত। তখন জামিন আদেশ হয়ত হতো না। কিন্তু এ আইনজীবী তথ্যগুলো গোপন করে প্রথমে জামিন আদেশ নেন। কিন্তু পরে হাইকোর্ট সে জামিন আদেশ প্রত্যাহার (রিকল) করেন।’

নোয়াখালীর সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের পর এক গৃহবধূ গণধর্ষণের মামলার আসামি রুহুল আমিনকে দেওয়া জামিন আদেশ গত শনিবার প্রত্যাহার করে নেন হাইকোর্ট।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ