বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময়  হজ-ওমরাহয় নগদ অর্থ ও স্বর্ণ বহনে সৌদির নতুন নিয়ম

সুপ্রভাত বাসের কন্ডাক্ট্রার ও হেলপারের ৭ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাসচাপায় আবরার নিহতের ঘটনার মামলায় সুপ্রভাত বাসের কন্ডাক্টর ও চালকের সহকারীকে সাতদিনের রিমান্ডে দিয়েছেন সিএমএম আদালত।

আজ ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ওই দুই আসামির সাতদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

আসামিরা হলেন- সুপ্রভাত বাসের কন্ডাক্টর মুহাম্মদ ইয়াছিন আরাফাত ও হেলপার মুহাাম্মদ ইব্রাহীম হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ঘটনার রহস্য উদঘাটন ও বাস মালিককে গ্রেফতারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষের কোন আইনজীবী ছিল না।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে চাঁদপুরের শাহরাস্তির একটি ইটভাটায় অভিযান চালিয়ে আবরারকে চাপা দেয়ার সময় চালকের আসনে থাকা হেলপার ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আজ সকালে ঢাকার মধ্যবাড্ডা থেকে হেলপার ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ১৯ মার্চ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে ঢাকার প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের একটি বাসেরচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যু হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ