বুধবার, ০১ জুলাই ২০২৬ ।। ১৭ আষাঢ় ১৪৩৩ ।। ১৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার দোহায় পরোক্ষ বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম ইসির ৭ কোটি ৩৬ লাখ স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন, বাকি ১ কোটির বেশি কর্ণফুলীতে ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধদের ২ নাবিকের মৃত্যু ইলমের আকাশে উজ্জ্বল নক্ষত্র আল্লামা আবদুল আজীজ (লাকসাম হুজুর) সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠান এবারের এইচএসসি পরীক্ষায় সবই বেড়েছে: শিক্ষামন্ত্রী আইএবি-এর নব নির্বাচিত মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ নেতৃবৃন্দের মতবিনিময় 

ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না: ড. এ কে আব্দুল মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করেছি। তবে সেখানে তাদের অসুবিধা হলে তাদের পাঠানো হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স বিতরণ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, কক্সবাজারে রোহিঙ্গারা ঘিঞ্জি পরিবেশে বাস করছে। এছাড়া বর্ষা মৌসুমে সেখানে ভূমিধসেরও আশঙ্কা রয়েছে। তাই রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে চাইছি। সেখানে তাদের জন্য সুন্দর বাড়িঘর তৈরি করেছি।

তবে কোনো কোনো সংস্থা এ ব্যাপারে আপত্তি তুলছে। তাই আমরা বলতে চাই ভাসানচরে রোহিঙ্গাদের অসুবিধা হলে পাঠানো হবে না।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিদেশের বাংলাদেশ মিশনে দেশীয় টিভি চ্যানেল দেখা যায় না। তাই ৭৮টি মিশনে এ ব্লু বক্স দেয়া হচ্ছে। এর মাধ্যমে মিশনে বাংলাদেশের সব টিভি চ্যানেল দেখা যাবে। ডিপ্লোম্যটস পত্রিকা বিদেশের বাংলাদেশ মিশনে ব্লু বক্স হস্তান্তর কার্যক্রমে সহায়তা করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ