শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মসজিদসহ ইবাদতের জায়গা নিরাপদ হওয়া উচিত: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ধর্মীয় স্থানগুলোর সুরক্ষায় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।

ক্রাইস্টচার্চের এক অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গির হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার নিউ ইয়র্ক ইসলামিক সেন্টারে পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মসজিদসহ প্রার্থণার সব জায়গা নিরাপদ স্বর্গ হওয়া উচিত। এসব স্থান সন্ত্রাসীদের আশ্রয় হওয়ার কোনো সুযোগ নেই। এসব স্থানে ইবাদাত করতে ইবাদতকারীদের নিরাপদ বোধ করা উচিত।

এসময় ম্যানহাটনে ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে জুমা পড়তে আসা মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব।

নিউজিল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্ত মুসলমানদের প্রতি এ সময় সংহতি প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস ঘোষণা দেন, ধর্মীয় স্থানগুলো সুরক্ষায় জাতিসংঘের সহায়তার কর্মপরিকল্পনার খসড়া তৈরিতে স্প্যানিশ কূটনৈতিক মিগুয়ের মোরেইশনসের সঙ্গে কাজ করেছেন তিনি।

জাতিসংঘের অ্যালায়েন্স অব সিভিলাইজেশনের প্রধান হচ্ছেন মিগুয়ের। সমাজ ও সংস্কৃতি নিয়ে আরও ভালো বোঝাপাড়ার জন্য কাজ করছে স্পেন ও তুরস্কের এই গ্রুপটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ