শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আল্লামা তাকি উসমানির গাড়িতে হামলা, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম করাচির প্রধান মুফতি, পাকিস্তানের সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তাকে নিরাপত্তা দেয়া দুই গার্ড নিহত হয়েছেন। খবর ডন

জানা যায়, আজ শুক্রবার দুপুরে তাকে বহন করা গাড়িসহ অপর একটি গাড়িতে হামলা চালানো হয়। এতে তাকি উসমানিসহ তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ হামলার সম্পৃক্ত কাউকে সনাক্ত করতে পারেনি।

পুলিশ বলছে, হামলার শিকার দুটি গাড়িই দারুল উলুম করাচির। যার একটিতে আল্লামা তাকি উসমানিসহ তার স্ত্রী ছিলেন।

পুলিশ আরও জানায়, তার নিরাপত্তায় থাকা পুলিশ নিজের জান বাজি রেখে তাকি উসমানিকে রক্ষা করেছেন।

দারুল উলুম করাচির মুখপাত্র মুফতি তালহা রহমানি বলেছেন, মুফতি তাকি উসমানি ভালো আছেন।

মুফতি তাকি উসমানির ছেলে ইমরান তাকি ডন নিউজকে জানান, আল্লাহ পাক মুফতি তাকি উসমানিকে রক্ষা করেছেন। তবে তার গাড়ি পুরোপুরিই বিকল হয়ে গেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লামা তাকি উসমানিকে কেউ কখনো হুমকি দেয়নি। তিনি বিতর্কহীন ব্যক্তি হিসেবেই সবার কাছে পরিচিত।

সিন্ধুর গভর্নর ইমরান ইসমাইল বলেন, আমাদের পুলিশ বেশ দক্ষতা দেখিয়ে তাকি উসমানিকে রক্ষা করেছেন। মুফতি তাকি উসমানির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ভালো আছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ