মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘আসুক না যত বাধা’ গান নিয়ে মুজাহিদ বুলবুল এর ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

'আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন/ রাসূলের পথে মোরা চলবই
এ জীবন বাজি রেখে দীনের নিশান মোরা/বাংলার আকাশে ওড়াবই'

ব্যাপকভাবে জনপ্রিয় এই গান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গানটির গীতিকার, সুরকার ও শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুল।

তিনি অভিযোগ করে বলেন, তার এই গানটি অনেকেই অনেক ভাবে গেয়ে, ভিডিও করে ইউটিউবে আপলোড দিয়েছেন কিন্তু গীতিকার সুরকারের নাম উল্লেখ করার প্রয়োজনবোধ করেন নি।

অনেকে গানটিকে নিজের নামে চালিয়ে দিয়েছেন। কেউ কেউ গানের সাথে নিজেদের পছন্দ মত শব্দ জুড়ে দেয়ার মত মারাত্মক অন্যায় কাজ করেছেন বলেও অভিযোগ করেন মুজাহিদ বুলবুল।

বুলবুল সকল গীতিকার, সুরকার ও শিল্পীকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কাজের প্রতিবাদ জানানোর আহবান জানিয়ে বলেন, সবাই মিলে এসবের প্রতিবাদ না করলে সাধারণ শ্রোতা বারবার বিভ্রান্ত হবেন।

তিনি বলেন, আজ হয়ত আমার গান নিয়ে এমনটি করা হচ্ছে, কাল আরেকজনের গান নিয়েও যে এমনটি হবে না তার নিশ্চয়তা নেই।

তিনি এ ধরনের হীনতাপূর্ণ কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ