শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

যেকোন পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই  বলেন, বিশ্ব পরিস্থিতি কীভাবে পরিবর্তন হচ্ছে, তা কোনো ব্যাপার নয়। পাকিস্তানের স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদাকে জোরালো সমর্থন দিয়ে যাবে চীন।

মঙ্গলবার বেইজিংয়ে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় কৌশলগত আলোচনায় এ কথা বলে চীনাপররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

দ্বিপক্ষীয় কৌশলগত আলোচনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরাইশি ও চীনা স্টেট কাউন্সিলর ওয়াং ই যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন।

এ বৈঠকে কাশ্মীর পরিস্থিতির চরম অবনতির কথা উল্লেখ করেছে পাকিস্তান এবং কাশ্মীর নীতিতে পরিবর্তন আনতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বোমা হামলায় দেশটির একটি আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানভিত্তিক জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে।

পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর পরিস্থিতি শান্ত করতে ইসলামাবাদের চেষ্টার প্রশংসা করেন ওয়াং ই।

এ হামলার জেরে পরিস্থিতির অবনতি ঘটলে পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তান আকাশযুদ্ধে জড়িয়ে পড়ে। পাকিস্তান ভারতীয় যুদ্ধবিমানের এক পাইলটকে আটক করার পর শান্তির নিদর্শন হিসেবে তাকে ফেরত দেয়য় পাকিস্তান।

গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় অন্তর্ভুক্ত করতে চাইলে চীন তা ঠেকিয়ে দেয়

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ