শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ফিলিস্তিনিদের বাড়িতে ইসরাইলি অভিযান; আটক ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি ইয়াহুদি সৈন্যবাহিনী  ফিলিস্তিনের পশ্চিম তীরে বিভিন্ন বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৫ ফিলিস্তিনিকে আটক করেছে।

মঙ্গলবার দ্যা পেলেস্টাইন ইনফরমেশন সেন্টার জানায়, ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন বসতবাড়িতে তল্লাশী করে ফিলিস্তিনিদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে।

গত রোববার পশ্চিমতীরের এরিয়েল শহরে ইহুদিদের অবৈধ স্থাপনার কাছে এক ফিলিস্তিনি যুবক ‘উমর আবু লাইল ‘র  হামলায় তিন ইহুদি নিহত হওয়ার দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এরিয়েল শহরে ওই তিনজন হত্যার সঙ্গে জড়িতদের খুঁজছে তারা। হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

এদিকে পশ্চিমতীরের এরিয়েল শহরে ওই হামলার স্থান পরিদর্শন করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তিনি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন জেনিনের, একজন দক্ষিণাঞ্চলীয় বেথলেহেমের আল খাদের শহরের এবং আরও একজন পশ্চিমাঞ্চলীয় সালফিটের আয-জাওয়িয়া শহরের। উত্তরাঞ্চলীয় হেব্রনের বেইত উমার শহর থেকে আরও এক ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।

আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ