শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

'তোমরা যেসব কথা বলো তার কারণে ৪৯ জন মানুষ মারা গেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চের দুই মসজিদে গুলি চালিয়ে অর্ধশত নিরাপরাধ মুসলিমকে নির্মমভাবে হত্যার নিন্দা জানানোর পরই শুক্রবার নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ক্রাইস্টচার্চে নিহতদের শোকসভায় গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন। সেখানে শিক্ষার্থীদের প্রশ্নের মুখে পড়েন তিনি।

টুইটারে পোস্ট করা ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এক তরুণী চেলসিকে প্রশ্নবানে জর্জরিত করছেন। তার অভিযোগ, নিউজিল্যান্ডে ভয়াবহ ওই হামলার পেছনে চেলসির বক্তব্যেরও দায় রয়েছে।

ভিডিওতে এক তরুণীকে চেলসিকে বলতে শোনা যায়, “তোমার মতো মানুষ এবং তোমরা যেসব কথা বিশ্বে ছড়িয়ে দাও তার ফলই এই নৃশংস হত্যাকাণ্ড। “আমি তোমাকে জানাতে চাই এবং আমি চাই যে, তুমি গভীরভাবে এটা উপলব্ধি কর- তোমরা যেসব কথা বলো তার কারণে ৪৯ জন মানুষ মারা গেছে।”

জবাবে চেলসি ক্লিনটনকে বলতে শোনা যায়, “আমি খুব দুঃখিত যে, তুমি এভাবে ভাবছ।” বিল ক্লিনটন ও যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মেয়ে চেলসি এখন অন্তঃসত্ত্বা।

তার সঙ্গে ওই আচরণের ভিডিও দেখে লোকজন ঘটনাটির নিন্দা জানানোর পর ভিডিও পোস্টকারী টুইটার থেকে সেটি সরিয়ে নেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর টুইটারে পোস্টকারী সেটি সরিয়ে নিলেও চেলসি ক্লিনটনকে সমর্থন জানিয়ে এই ভিডিও আবার অনেকে নতুন করে পোস্ট করেন। চেলসি এ রকম তোপের মুখে পড়ার মতো কিছুই করেননি বলে মন্তব্য করেন তারা।

তবে সিএনএন বলছে, মিনেসোটার ডেমোক্রেট দলীয় কংগ্রেস সদস্য ইলহান ওমরকে নিয়ে সাম্প্রতিক এক মন্তব্যের জেরে এই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন চেলসি ক্লিনটন।

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রথম দুই মুসলিম নারীর একজন ইলহান ওমর সম্প্রতি বলেন, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণীতে ইসরাইলি লবির খুব বেশি প্রভাব রয়েছে।

তার প্রতিক্রিয়ায় চেলসি টুইট করেন, “দল নির্বিশেষে সব নির্বাচিত প্রতিনিধি এবং পাবলিক ফিগারের কাছে আমাদের প্রত্যাশা করা উচিত যে, তারা যেন ইহুদিবাদের বিপক্ষে না যান।”

শুক্রবার ক্রাইস্টচার্চে ওই স