শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নিউজিল্যান্ডে হামলায় শহীদ প্রথম ব্যক্তির পরিচয় প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে খ্রিস্টান সন্ত্রাসী কর্তৃক হামলায় শহীদ প্রথম ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ওই ব্যক্তির নাম দাউদ নবী। তিনি আফগানিস্তানের নাগরিক।

দাউদ নবী ছাড়া পুলিশ আনুষ্ঠানিকভাবে আর কারো পরিচয় প্রকাশ করেনি।

শুক্রবারের (১৫ মার্চ) বর্বরোচিত ওই হামলায় শেষ খবর পর্যন্ত ৪৯ জনের শহীদ হন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৭১ বছর বয়সী নবীর ছেলে ওমর একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেন, বাবা সবসময় বলতেন নিউজিল্যান্ড হলো ‘জান্নাতের একটি টুকরো’। সেখানে কী হয়ে গেল।

হামলায় নিহতদের মধ্যে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়ার, সিরিয়া, সোমালিয়া, ইরান ও ভারতের নাগরিক রয়েছেন। এ ঘটনায় পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক দূতাবাস সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

হামলায় নিহতদের মধ্যে অন্তত চারজন সোমালিয়ার নাগরিক, একজন সিরিয়ান শরণার্থী বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম।

বর্বরোচিত হামলার মূলহোতা খ্রিস্টান সন্ত্রাসী অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্রেন্টন ট্যারেন্টের (২৮) বিরুদ্ধে একটি হত্যা মামলা দিয়ে আদালতে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে আদালাত ২০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ