সোমবার, ০২ মার্চ ২০২৬ ।। ১৭ ফাল্গুন ১৪৩২ ।। ১৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে ফের বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি আজ? হিজবুল্লাহর হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান হামলা খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা ভারতে মুসলিম শিক্ষার্থীদের সাহরি-ইফতারিতে বাধা তারেক রহমানকে বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী বললেন জামায়াত নেতা সামান্য কারণে আমরা ঈমান-ইসলাম শেষ করে দিই: শায়খে চরমোনাই ৬ মার্চের মধ্যে প্রবাসী হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-টিকার তথ্য দিতে হবে খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প

গাজার ১০০ স্থানে ইসরাইলের বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জঙ্গিবিমান থেকে তেল আবিবে হামলা চালিয়েছে গাজা; এমন অভিযোগ এনে গাজার প্রায় ১০০ স্থানে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

শুক্রবার রাতে এক টুইটার বার্তায় এ হামলার কথা জানিয়েছে ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে।

তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় নি।

সম্প্রতি এমন ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরাইল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে।২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরাইল।গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ। এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ