সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

ভারতে সার্ফ এক্সেলের বিজ্ঞাপন নিয়ে উগ্রপন্থী হিন্দুদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ‘হোলির সময় বাইসাইকেলে চালাচ্ছে একটি ছোট্ট মেয়ে। আর পেছনে বসে মাথায় টুপি ও গায়ে পাঞ্জাবী পরা আরেকটি মুসলমান ছেলে। মেয়েটি মহল্লায় সব বন্ধুবান্ধবকে তার দিকে সব রং ছুঁড়তে বলে।

একসময় রঙ সব শেষ হয়ে গেলে মেয়েটি তার মুসলমান বন্ধুকে সাইকেলের পেছনে বসিয়ে নিরাপদে মসজিদে নামাজের জন্য পৌঁছে দিয়ে আসে।

মূলত মুসলিম বন্ধুর ধবধবে সাদা কুর্তা পাজামায় যেনে কোনো রঙ না লাগে আর সে যেন নামাজ পড়তে পারে এই উদ্দেশ্যে মেয়েটি এই চতুরতা দেখায়।’

হিন্দু ধর্মীয় উৎসব হলিকে নিয়ে সম্প্রতি এমনই একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের সমালোচনার মুখে পড়েছে ডিটারজেন্ট সার্ফ এক্সেল।

এই বিজ্ঞাপনকে ঘিরে ভারতে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল সমালোচনা। এই বিজ্ঞাপনটি ভাইরাল হওয়ার পর থেকে হ্যাশট্যাগ বয়কটসার্ফএক্সেল লেখাটি দেখা যাচ্ছে ভারতীয় অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর ফেসবুক টাইমলাইনে ও টুইটার হ্যান্ডেলে।

বিজ্ঞাপনটিতে নামাজের প্রতি উৎসাহ দেয়া হয়েছে বলে দাবি করে ভারতীয় হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা সার্ফ এক্সেলসহ পণ্যটির নির্মাতা সংস্থা হিন্দুস্থান ইউনিলিভারের যাবতীয় পণ্য বর্জনে আহ্বান জানাচ্ছেন। অনেকে সার্ফ এক্সেল বয়কটের ঘোষণা দিয়েও রিভিউ দিয়েছেন।

আরএম/