শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শাহজালাল রহ. এর মাজারের পাশে শায়িত মুফতি জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশিষ্ট আলেম, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়ার দাফন সম্পন্ন হয়েছে। হজরত শাহজালাল রহ. এর মাজার সংলগ্ন কবরস্থানে বিশিষ্ট এ আলেমে দীনকে দাফন করা হয়।

এর আগে, মঙ্গলবার সিলেট আলিয়া মাদরাসার মাঠে জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুহিবুল হক  (গাছবাড়ী) এর ইমামতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকাল ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।  মাসখানেক আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আবুল কালাম জাকারিয়া। তখন থেকেই তিনি অসুস্থ ছিলেন।

মুফতি আবুল কালাম জাকারিয়ার ইন্তেকালে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। তার হাজার হাজার ছাত্র এবং ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন।

মুফতি আবুল কালাম জাকারিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলায়। পড়ালেখা করেন দরগাহ মাদরাসায়। পরে সেই মাদরাসার শিক্ষক হন। বেশ কয়েক বছর ধরে তিনি দরগাহ মাদরাসার মুহতামিমরে দায়িত্ব পালন করে আসছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ