শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

'সাহসী নারী' অ্যাওয়ার্ড পেলেন রোহিঙ্গা আইনজীবি রাজিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ওমেন অব কারেজ (সাহসী নারী) অ্যাওয়ার্ড জিতেছেন রোহিঙ্গা নারী রাজিয়া সুলতানা। তার জন্মভূমি মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য এই অভিজাত পুরস্কারে ভূষিত করা হয়েছে তাকে।

এ বছর এ পুরস্কারের জন্য রাজিয়াসহ বিশ্বের ১০ জন নারীকে বাছাই করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইনজীবী, শিক্ষক ও মানবাধিকার সংগঠক রাজিয়াকে বাংলাদেশের নাগরিক হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

১৯৭৩ সালে জাতিগত রোহিঙ্গা পিতামাতার ঔরসে মিয়ানমারের মংডুতে জন্মগ্রহণ করেন রাজিয়া সুলতানা। মিয়ানমারে নিজের সম্প্রদায় ও সব মানুষের জন্য মানবাধিকারের সেবায় তিনি নিজের ক্যারিয়ারকে উৎসর্গ করেছেন।

‘ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ নামের একটি সংগঠনের সমন্বয়কারী রাজিয়া সুলতানা। এই সংগঠনের আয়োজনে সম্প্রতি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা প্রসঙ্গে একটি সেমিনার হয়।

পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে রাজিয়া সুলতানা বলেন, এটি শুধু আমি নই, আমার পুরো সম্প্রদায়ের জন্য একটি বিরাট অর্জন। কারণ আমরা এর মাধ্যমে দীর্ঘদিন লড়াই করে আসা রোহিঙ্গা পরিচয়েই এ পুরস্কার পেতে যাচ্ছি। তিনি আরও বলেন, আমরা নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে চাই। আমরা উদ্বাস্তু শিবিরে বসবাস করতে চাই না।

আইনজীবী, শিক্ষিকা ও মানবাধিকার বিষয়ক পরামর্শক রাজিয়া রোহিঙ্গাদের জন্য, বিশেষ করে নারী ও কন্যাশিশুদের জন্য ২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মানসিক আঘাত, গণধর্ষণ, রোহিঙ্গা নারী ও বালিকাদের পাচার থেকে রক্ষা করা নিয়ে কাজ করছেন রাজিয়া।

তথ্যসূত্র: আনাদোলু নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ