শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা ইসলাসিন মালিক বন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনায় কাশ্মিরের স্বাধীনতাকামীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাদের ধরাও পাকরাও চালাচ্ছে ভারত।

বৃহস্পতিবার (৭ মার্চ) স্বাধীনতাকামী দল লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিককে জননিরাপত্তা আইনে (পিএসএ) গ্রেফতার দেখিয়েছে ভারতীয় পুলিশ।

এই আইনে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দুই বছর পর্যন্ত বিনা বিচারে আটক রাখার বিধান আছে।

গত ২২ ফেব্রুয়ারি কাশ্মিরের আরো অনেক নেতাকর্মীর সাথে ইয়াসিন মালিককে গ্রেফতার করেছিল ভারতীয় পুলিশ। এতদিন তাকে পুলিশ স্টেশনে রাখা হয়েছিল। সেখানে আরও অন্তত ২০০ স্বাধীনতাকামীকে গ্রেফতার করে রাখা হয়েছে। ইয়াসিন মালিককে গ্রেফতার দেখানো নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এলাকা মাইসুমার দোকানদাররা দোকান বন্ধ করে ধর্মঘট করে বিক্ষোভ করেছে।

এদিকে ভারত অধিকৃত কাশ্মিরে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক ধরপাড়ক চালায় পুলিশ। এতে তিন শতাধিক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। অন্যান্য দলের অনেক নেতাকর্মীকেও গ্রেফতার করা হয় একই সাথে। ২০১৪ সালের পর এ নিয়ে দ্বিতীয় বার জননিরাপত্তা আইনে গ্রেফতার হলেন ইয়াসিন মালিক।

জম্মু-কাশ্মির লিবারেশন ফ্রন্টের এক সিনিয়র নেতা আল জাজিরাকে বলেন, এই সরকার নির্যাতন-নীপিড়নের সর্বোচ্চ পর্যায়ে পৌছে গেছে। কেউ কথা বলতে চাইলেই তাকে গ্রেফতার করা হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ