শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

ইসরায়েলি বাহিনীর হাতে ফেব্রুয়ারিতে হতাহত ৮ শতাধিক ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিম তীর, জেরুসালেম ও গাজা উপত্যকায় গত ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি বাহিনীর হাতে হতাহত হয়েছেন আট শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে আটজন নিহত এবং ৮১০ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী ৫০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে এবং ৪৩টি ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে। নিহত আটজনের মধ্যে ছয়জনকেই গাজা উপত্যকায় বিক্ষোভকালে হত্যা করা হয়েছে। বাকি দুইজন নিহত হয়েছে পশ্চিম তীরে।

এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন। সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিবেদনে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে যুদ্ধাপরাধের শামিল হিসেবে উল্লেখ করার পর ব্রিটিশ সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ