মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বায়তুল মোকাররমের সৌন্দর্যে ২ হাজার ৭০৫ লাখ টাকার প্রকল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বৃদ্ধিকরণ ও সম্প্রসারণে ২ হাজার ৭০৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

তিনি বলেন, এ অর্থের বিনিময়ে মসজিদের ১৭০ ফুট বিশিষ্ট একটি সুউচ্চ মিনার নির্মাণ করা হয়েছে। একত্রে ৩৫ হাজার পুরুষ ও ৫ হাজার ৬০০ জন নারী নামাজ আদায় করতে পারবেন এখানে।

রোববার জাতীয় সংসদে নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বিকেলে অধিবেশন শুরু হয়।

সেলিম আলতাফ জর্জের এক প্রশ্নের জবাবে শেখ মো. আবদুল্লাহ বলেন, সারাদেশের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের সংস্কার ও মেরামতের জন্য সরকার যে বাজেট বরাদ্দ দেয় তা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত চাহিদার তুলনায় অপ্রতুল। বাজেটে মসজিদ সংস্কার ও মেরামতের জন্য বরাদ্দ কম থাকায় এমপিদের কাছ থেকে আসা চাহিদা অনুযায়ী বরাদ্দ প্রদান করা সম্ভব হয় না। আগামীতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হলে চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় জেলা সদর ও প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়ন শুরু হলে প্রত্যেক এমপির চাহিদার বিনিময়ে একটি করে মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ