মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মাওলানা মামুনুল হকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

রাজধানীর জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক বলেছেন, কাদিয়ানির মতো গোমরাহী মতবাদকে অবিলম্ব অমুসলিম ঘোষণা করতে হবে।

তিনি বলেন কুরআনই একমাত্র গ্রন্থ, যে গ্রন্থে মুসলিম উম্মাহর মুক্তির পথ অন্বেষণ করা যাবে। বিশ্বমানবতার মুক্তিদূত মুহাম্মদ সা. এর আদর্শ লালন করে নিজের জীবন গড়ে তুলতে হবে। আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ সা. কে সর্বশ্রেষ্ট ও সর্বশেষ নবী হিসেবে নবুওয়াত দান করেছেন, তার নবুওয়াতের মধ্যদিয়ে পরিসমাপ্তি ঘটিয়েছেন।

১ মার্চ (শুক্রবার) হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় আয়োজিত দু’দিন ব্যাপী শানে রেসালত সম্মেলনের সমাপনি দিবসে বিশেষ অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

সম্মেলনের সভাপতিত্ব করেন জামিয়া আহলিয়া দারুল উলুম ইসলাম হাটহাজারীর সহযোগী পরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।

মামুনুল হক বলেন, তথাকথিত কিছু মুসলমান দীনের জ্ঞাণশুন্যতায় বিভিন্ন ইসলাম বিদ্ধেষী মতবাদ গ্রহণ করে বসছেন। যার কারণ খতিয়ে দেখলে পরিষ্কার হবে সেসব ভন্ডরা কুরআন-হাদিসের সঠিক জ্ঞাণপূর্ণতা না হওয়ায় সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ঈমান আমল নষ্ট বরার পায়তারা চালাচ্ছে।

এসয় তিনি কাদিয়ানি মতবাদ ও অনুসারীদের অমুসলিম ঘোষণার দাবি জানান।

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কাকরাইল তাবলিগী মারকাজের মাওলানা হাফেজ জুবাইর, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা হাসান জামিল ও মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ