শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

ইসরাইলি প্রতিযোগীর সঙ্গে খেলতে অস্বীকার করে সবার প্রশংসা কুড়ালেন ইরানি তরুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইসরাইলের প্রতিযোগীর সঙ্গে খেলতে অস্বীকার করে ইরানের সর্বোচ্চ নেতার প্রশংসা কুড়িয়েছেন জাতীয় দাবারু দলের প্রতিভাবান কিশোর অরিন গোলামি। খবর পার্সটুডের।

রোববার ( ২৪ ফেব্রুয়ারি)  ইরানের এই দাবারু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে দেখা করেন।

এ সময় অরিন গোলামির সঙ্গে তার বাবা-মা ছিলেন। খামেনি অরিনকে কাছে ডেকে তার মাথায় চুমু দেন এবং তার জন্য দোয়া করেন। সর্বোচ্চ নেতা তাকে বলেন, তোমরাই দেশের ভবিষ্যত পুঁজি।

সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে অরিন দেখা করেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদ্‌স ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানির সঙ্গে। তিনিও তার প্রশংসা করেন এবং তাকে কাছে টেনে আদর করেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় ইসরাইলি দাবারুর সঙ্গে খেলতে অস্বীকৃতি জানান অরিন গোলামি।

-আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ