মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি

সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ড: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার চকবাজারে চুড়িহাট্টা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তার দাবি, যে ভবনে আগুন লেগেছে সেখানে রাসায়নিক দাহ্য পদার্থের (কেমিক্যাল) কোনও অস্তিত্ব নেই এবং কোনও গোডাউনও ছিল না।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আগুনের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘অগ্নিকাণ্ড যেখানে ঘটেছে সেটা একটি রেস্টুরেন্ট। সিলিন্ডার ব্লাস্ট-এর ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কেমিক্যালের কোনও অস্তিত্ব নেই, কোনও গোডাউনও ছিল না।’

কেমিক্যালের ব্যবসা বন্ধ করা যাবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসা বংশ পরম্পরার। এটা বন্ধ করা যাবে না। এর সঙ্গে অনেক কিছু জড়িত। আমি পুরান ঢাকার মানুষ। আমি জানি।’

শিল্পমন্ত্রী বলেন, ‘নিমতলীর ঘটনা আর চকবাজারের ঘটনা একদম ভিন্ন। এটা কেমিক্যাল সম্পর্কিত কিছুই না। সিলিন্ডার থেকে এটা হয়েছে। আজকের ঘটনা ভিন্ন। এটা কেমিক্যাল সম্পর্কিত কিছুই না। আমি সরেজমিনে দেখে এসেছি। দিস ইজ ডিফারেন্ট স্টোরি।’

‘নিমতলীর ঘটনার প্রায় ১০ বছর পরও কেমিক্যাল গোডাউন না সরাতে পারার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আপনারা কি ভীনগ্রহ থেকে এসেছেন নাকি? আমরা কি ঢাকা শহর গুড়িয়ে দেবো?’

ব্যবসায়ীরা গোডাউন সরাতে চায় না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা শিল্পনগরী গড়ে তুলছি। আমাদের বাস্তবতা বুঝতে হবে।’ এসময় শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন শিল্পসচিব মো. আব্দুল হালিম।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ