মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’

দৃশ্যমান হলো পদ্মাসেতুর ১২০০ মিটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাজিরা প্রান্তে পদ্মাসেতুর ৭ম স্প্যান বসানোর ফলে দৃশ্যমান হয়েছে ১২০০ মিটার। ৬ষ্ঠ স্প্যান বসানোর ২৮ দিনের মাথায় বসলো এই সপ্তম স্প্যানটি।

প্রকৌশলীরা বলছেন, এভাবে প্রতি মাসে একটি করে স্প্যান বসানোর ধারাবাহিকতা থাকলে পদ্মাসেতু খুব শিগগিরই দৃশ্যমান হবে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সেতুর ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর জাজিরা প্রান্তে বসে সপ্তম স্প্যানটি। এর আগে সকাল ৮টা থেকে পিলারের ওপর স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়। বর্তমানে মাওয়া প্রান্তে একটি অস্থায়ী স্প্যানসহ পুরো সেতুতে এখন ৮টি স্প্যান।

পদ্মাসেতার মূল অংশের নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনেরই আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর বসানো হয় প্রথম স্প্যান।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। স্প্যান বসানো হয়েছে ৮টি, বাকি আছে ৩৩টি। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ