মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ ও কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ১২ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

এসব এলাকার রান্নার জন্য বিকল্প ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বেশকিছু এলাকায় আজ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গ্যাস পাওয়া যাবে না।

রাজধানীর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যে সব এলাকায় গ্যাস পাওয়া যাবে না, সেসব এলাকাগুলো হলো- মিরপুর, শ্যামলী, মণিপুরীপাড়া, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, গণভবন, জাতীয় সংসদ ভবন, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রীন রোড, পুরান ঢাকার পুরো এলাকা, বঙ্গভবন, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা এলাকা, দক্ষিণ বনশ্রী, নন্দীপাড়া, মগবাজার, সিদ্ধেশ্বরী, সেগুনবাগিচা, মিন্টু রোড, তেজগাঁও, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, কমলাপুরসহ এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ