রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী পাঠ্যবইয়ে প্রাণীর ছবি থাকলে শরিয়তের বিধান কী? সাভারে মহিলা মাদরাসায় হামলা, আতঙ্কে ছাত্রী-অভিভাবক কুমিল্লার বটগ্রাম মাদরাসার নতুন মুহতামিম মাওলানা জামালুদ্দীন জমি নিয়ে বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখম শরীয়তপুর যুব জমিয়তের সভাপতি এনামুল, সম্পাদক তাজুল জুলাই সনদ উপেক্ষা করলে সংবিধান পুনর্লিখনের আন্দোলন: আমিরে মজলিস ইন্ডিয়া ইসলামিক একাডেমি দেওবন্দের প্রথম অফলাইন কেন্দ্র হচ্ছে তেলেঙ্গানায়

ঢাকায় উড়াল সড়কের কাজ শেষ হবে ২০২১ সালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সড়ক) কাজ ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (পিপিপি) প্রকল্পের প্রথম ধাপ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত এ বছরের জুনে, দ্বিতীয় ধাপ বনানী রেল স্টেশন থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত আগামী বছরের জুলাইয়ে এবং তৃতীয় বা শেষ ধাপ মগবাজার রেল ক্রসিং থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ২০২১ সালের সেপ্টেম্বরে সম্পন্ন হবে’, বলেন তিনি।

বুধবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (পিপিপি) প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

তিনি আরও জানান, প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শেষ হলে উড়াল সড়কটির আংশিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

২০১৫ সালের ১৬ আগস্ট এই প্রকল্পের কাজ উদ্বোধন করেছিলেন মন্ত্রী। তখন তিনি বলেছিলেন ২০১৮ সালেই ঢাকায় উড়াল সড়কে চলবে গাড়ি। এরপর এই প্রকল্পের কাজ ২০১৯ সালের মধ্যে শেষ করার কথা। আর আজ সড়ক ও সেতুমন্ত্রী জানালেন ২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) প্রকল্পের কাজ শেষ হবে।

সূত্র জানায়, উড়াল সড়কটির এ পর্যন্ত প্রথম ধাপের অগ্রগতি শতকরা ৫০ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ২০ ভাগ হয়েছে। ১৩০৪টি পাইল, ২৮০টি পাইল ক্যাপ, ৬২টি ক্রস-বিম, কলাম ১৬৩টি (সম্পূর্ণ) ও ৮৪টি (আংশিক) এবং ১৮৬টি আই গার্ডার নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও ২ টি স্প্যন আই গার্ডার স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

আট হাজার নয়শ’ চল্লিশ কোটি আঠারো লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে মিলিত হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ