মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬

ইরানের এলিট ফোর্সে হামলায় ২৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বালুচিস্তান প্রদেশে হামলায় এলিট ফোর্সের ২৭ জন সদস্য নিহত ও ১৩ জন আহত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র পদাতিক বাহিনীর কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাতে খাশ-জাহেদান সড়কে আইআরজিসি'র সদস্যদের বহনকারী একটি বাসে আত্মঘাতী হামলা চালিয়েছে আইএস সন্ত্রাসীরা। বিস্ফোরক-ভর্তি গাড়ির সাহায্যে এ হামলা চালানো হয়। নিহত ও আহত সেনারা সীমান্তে টহল শেষে ফেরার সময় এ হামলার শিকার হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিজেদের অক্ষমতা ও ব্যর্থতা থেকেই এ ধরণের কাপুরুষোচিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ধরণের হামলা সীমান্ত রক্ষায় ইরানিদের দৃঢ় মনোবলে কোনো পরিবর্তন আনতে পারবে না।

জইশে জুলম নামের একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ