মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬

ভালোবেসে গাজীপুরে এসে ইসলাম গ্রহণ মার্কিন প্রেমিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

পরিচয় ফেসবুকে, এরপর বন্ধুত্ব। এবং একদিন মন বিনিময়। শেষমেশ সাত সমুদ্র তের নদী পাড়ি দেওয়া।

এমন গল্পযোগ্য সম্পর্কের অল্প কিছু সংবাদ আগেও হয়েছে। যেমন– প্রেমের টানে ব্রাজিলের নারী সেওমা বিজেরা এসেছেন হবিগঞ্জে বা মার্কিন তরুণী এলিজাবেথ এসেছেন ঝিনাইদহে। এবার এই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, ডেন হোয়াইট।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই তরুণ এসেছেন গাজীপুরের মির্জাপুরের নয়াপাড়া গ্রামে; ওই গ্রামের সোলাইমানের মেয়ে মাসুমা সুলতানা শান্তার প্রেমের টানে। মাত্র দুই মাসের এই সম্পর্কের গল্পেও দেশ বা সংস্কৃতির ভিন্নতা বাধা হতে পারেনি।

বিয়েতে বাধা ছিল কেবল ধর্ম। সেই বাধা দূর করতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন হোয়াইট; নাম বদলে হয়েছে মোহাম্মদ আলী। বর্তমানে তিনি গাজীপুরের মির্জাপুরের নয়াপাড়ায় শ্বশুর বাড়িতেই অবস্থান করছেন।

এ ব্যাপারে মাসুমা সুলতানা শান্তা বলেন, 'মাত্র দুই মাসের পরিচয় আমাদের। এরই মধ্যে ঘটে যায় অনেক কিছু। মূলত ফেসবুকে একটি বিতর্ক (ডিবেট) গ্রুপের মাধ্যমে ডেনের সঙ্গে পরিচয় হয় আমার। এরপর থেকেই নিয়মিত যোগাযোগ হতো আমাদের। ওর সঙ্গে কথা হতো ভিডিও কলে। এভাবে কথা বলতে বলতে মনের অজান্তে আমরা পরস্পরকে ভালোবেসে ফেলি। সেই ভালোবাসার সম্পর্ক শেষপর্যন্ত গড়ায় বিয়েতে।’

শান্তা আরও বলেন, 'ভিডিও কলে আমাদের উভয় পরিবারের সদস্যরাও পরস্পরের সঙ্গে কথা বলেন। উভয় পরিবারের সম্মতিতে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ে করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছি আমি। একমাস ধরে ভিসা প্রসেসিং করেও কাজ হয়নি। এই অবস্থায় বাংলাদেশে এসে বিয়ের সিদ্ধান্ত নেয় ডেন। ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ডেন হোয়াইট বাংলাদেশে আসে। ওই দিন ঢাকার হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমার সঙ্গে তার প্রথম দেখা হয়। এটিই আমাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। ওইদিনই তাকে নিয়ে গাজীপুরে আমাদের বাড়ি আসি। এরপর চলে বিয়ের আয়োজন।’

ডেনের ইসলাম গ্রহণের বিষয়ে শান্তা বলেন, 'ডেন খ্রিষ্টান। পরে মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করে সে। সেই অনুযায়ী মুসলমান হয়। তার বর্তমান নাম মোহাম্মদ আলী। বাঙালি রীতি মেনে ৩ ফেব্রুয়ারি আমাদের গায়ে হলুদ এবং আংটি বদলসহ বিয়ের নানা আনুষ্ঠানিকতা শেষ হয়। মোহাম্মদ আলী বর্তমানে আমাদের বাড়িতে। আমরা ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ