মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬ চারমাস অপেক্ষার পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা

১০ কোচিং সেন্টারে র‌্যাবের সিলগালা, ৮ জনকে দণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে গোপনে কার্যক্রম চালানো ১০টি কোচিং সেন্টার সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় আট জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বিভিন্ন অংকের অর্থ দণ্ড দেয়া হয়েছে।

গতকাল রোববার সকাল ১০টা থেকে থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে এ সব আদেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কোচিং সেন্টারগুলো হল মুহাম্মদপুরের ম্যাক, লুমিনাস ও পাসওয়ার্ড কোচিং সেন্টার। ধানমণ্ডির উদয় কোচিং সেন্টার।

জিগাতলার নব দিগন্ত একাডেমিক কোচিং, জয়যাত্রা, অনন্য ড্রিমস অ্যান্ড ক্রিয়েটিভ ও ব্রেইজ কোচিং সেন্টার এবং ফার্মগেটের ম্যাবস ও মবিডিক কোচিং সেন্টার।

এ সব কোচিং সেন্টার নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ জন্য সবগুলো কোচিং সেন্টারকে ‘সিলগালা’ করে দেয়া হয়েছে বলে জানান।

উল্লেখ্য , এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষা শুরু হওয়ার সাত দিন আগে থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ