মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক

আবারও অচলাবস্থার মুখে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারও অচলাবস্থার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র। গত মাসের পর সর্বশেষ দেশটিতে আরও একটি অচলা অবস্থা বিষয়ক আলোচনা থমকে গেছে বলে জানা যায়।

আজ সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছে তা শুক্রবারের মধ্যে পাস করানোর চেষ্টা চলছিল। গত মাসে হওয়া তিন সপ্তাহের চুক্তির সময়সীমা শুক্রবারই শেষ হয়ে যাবে। তার আগেই নতুন চুক্তি না হলে নতুন করে আবারও অচল অবস্থা শুরু হবে।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ অচলাবস্থা একটানা ৩৫ দিন কাটাতে হয়েছে ট্রাম্প সরকারকে।

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণকারী ডেমোক্রেট সদস্যরা ট্রাম্পের প্রস্তাবিত ৫৭০ কোটি ডলার অনুমোদন দেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে। এখনও পর্যন্ত প্রাচীর নির্মাণকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরুধ রয়েই গেছে।

অপরদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসী আটকের বিষয়ে ডেমোক্রেটরা চায় মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ডিটেনশন সেন্টারগুলোতে যে পরিমাণ বিছানা আছে তা কমানো হোক এবং ভিসার মেয়াদ শেষের পরও যারা অবস্থান করছে তাদের বদলে যেসব অভিবাসীর বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে তাদের আটক করা হোক। কিন্তু এ বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে তাদের বিরোধের জন্যই সর্বশেষ আলোচনা থমকে গেছে।

নতুন এ অচলাবস্থা শুরু হলে প্রায় ৮ লাখ ফেডারেল কর্মীকে বেতন দেয়া সম্ভব হবে না। এর আগে অচলাবস্থায় বহু কর্মীকে বেতন ছাড়াই কাজ করে যেতে হয়েছিলো বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ