মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

মসজিদে নির্বিচারে গুলির ২ বছর পর ৪০ বছরের কারাদণ্ড হামলাকারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কানাডার কুইবেকে অতর্কিতে মসজিদে ঢুকে নির্বিচারে গুলি করে ছয় জনকে হত্যার ঘটনায় হামলাকারীকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

আলেক্সান্ডার বিসোনেট নামের হামলাকারীর বর্তমান বয়স ২৯। ২৭ বছর বয়সে ওই হামলার ঘটনায় সাজাভোগ শেষে তার বয়স হবে ৬৭ বছর।

মাত্র ৪০ বছর কারাদণ্ড দেওয়ায় ওই ঘটনায় বেঁচে যাওয়া অনেকেই হতাশ। তাদের বক্তব্য হলো, বিসোনেট যে মাত্রায় অপরাধ সাজাতে তার প্রতিফলন ঘটেনি। তারা বিসোনেটের আরও শাস্তির প্রত্যাশা করেছিলেন।

২০১৭ সালে ২৯ জানুয়ারি রাতে নামাজের সময় কুইবেক সিটি ইসলামিক কালচারাল সেন্টারে নির্বিচারে গুলি ছোড়ে আলেক্সান্ডার বিসোনেট। এতে ৬ জন নিহত ও ৮ জন আহত হন।

ঘটনার পর দুই বন্দুকধারীকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ। ওই সময় এ ঘটনাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে এর নিন্দা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বের শান্তিকামী মানুষ এ ঘটনার নিন্দা জানায়।

২০১৮ সালের মার্চ মাসে বিসোনেট হত্যার অভিযোগ স্বীকার করেন। পরে তাকে ৬ জনকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

আইনজীবীরা তার ১৫০ বছর কারাদণ্ডের আবেদন করেন, যা কানাডায় কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ। তবে বিচারক ফ্রাংকোস হুয়োট বিসোনেটের জীবদ্দশায় মুক্তির সম্ভাবনা বিবেচনা করেন।

কুইবেকের সুপিরিয়র কোর্টের বিচারক সাজার রায় পড়ে শোনানোর সময় বলেন, শাস্তি প্রতিহিংসা হওয়া উচিত নয়।

কানাডার খুনের সর্বোচ্চ শাস্তি স্বয়ংক্রিয়ভাবে ২৫ বছর কারাদণ্ড। এর মধ্যে কোনো মুক্তির সুযোগ নেই।

উভয় পক্ষের আইনজীবীরা বলেছেন, বিচারকের দীর্ঘ সিদ্ধান্ত তারা বিশ্লেষণ করবেন এবং আপিলের সম্ভাবনা আছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ