মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মরণব্যাধিতে আক্রান্ত শিশুদের দত্তক নেন এই লিবিয়ান মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোনো শিশু যখন মরণরোগে আক্রান্ত হয়, তখন তার গোটা পরিবারে বিষাদের ছায়া নামে। আর সেই বিষাদকেই যেচে নিজের কাছে আনেন তিনি!

নাম তার মোহাম্মদ বোজেক। লিবিয়ান বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক এপর্যন্ত মরণাপন্ন ৮০ জন শিশুকে দত্তক নিয়েছেন।

শিশু দত্তক নেন অনেকেই। কিন্তু মরণব্যাধিতে আক্রান্ত শিশুদের দত্তক নেওয়ার মানুষ এই একজনই, মোহাম্মদ বোজেক।

১৯৭৮ সালে লিবিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান বোজেক। তারপর থেকে বিগত কয়েক দশক ধরে মরণব্যাধিতে আক্রান্ত শিশুদের দত্তক নেওয়ার কাজ করে চলেছেন তিনি।

কোনও স্বেচ্ছাসেবী সংস্থার প্ররোচনায় নয়; একেবারে ব্যক্তিগত উদ্যোগেই এ কাজ করে চলেছেন বোজেক। যে শিশু দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে মরণাপন্ন এবং অসহায়, তাকেই আশ্রয় দেন তিনি। ইতোমধ্যে প্রায় ৮০টি শিশুকে দত্তক নিয়েছেন তিনি। তার মধ্যে ১০টি শিশু অসুখে প্রাণ হারিয়েছে। সে কষ্ট তিনিও পেয়েছেন। কিন্তু এ কাজ থেকে বিরত হননি।

যেসময় মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ চরমে উঠছে, সেসময় এক অনন্য নজীর গড়েছেন এই ব্যক্তি। তবে এজন্য তিনি কোন হাততালি বা প্রশংসা পেতে চান না। শুধু মানবিক তাগিদেই এ কাজ করে চলেছেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ