সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চার দিনে উদ্ধার হয়েছে কর্ণফুলী নদীর ৭ একর জায়গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কর্ণফুলী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের চতুর্থ দিনে মোট ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এতে দখলমুক্ত করা হয়েছে ৭ একর ভূমি।

আজ (৮ ফেব্রুয়ারি) শুক্রবারেও অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান চলছে। অভিযানে শুরু থেকে উচ্ছেদের আধুনিক সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। উচ্ছেদ অভিযানে চসিক ১টি লংবুম এস্কাভেটর দিয়েছে। যা ১ হাজার শ্রমিকের সমান কাজ করছে ।

চসিকের পরিবহন পুলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক বলেন, অভিযানের শুরু থেকে বুলডোজার, বেক হো লোডার, ডাম্প ট্রাক দিয়েছি আমরা। কয়েক দিন আগে আমরা ৫০ ফুট দীর্ঘ একটি লংবুম এস্কাভেটর অভিযানে পাঠিয়েছি। এটি দূর থেকে নিরাপদে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ব্যবহৃত হচ্ছে। ১ হাজার শ্রমিক স্থাপনা ভাঙার যে কাজ করতো লংবুক এস্কাভেটর সেটি খুব অল্প সময়ে করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্ণফুলীর পাড়ে উচ্ছেদের চতুর্থ দিন বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এতে দখলমুক্ত করা হয়েছে ৭ একর ভূমি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ