শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সৌদিতে দুর্নীতি বিরোধী অভিযানে ১০ হাজার কোটি ডলার জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের দুর্নীতি বিরোধী অভিযান শেষে ১০ হাজার কোটি ডলার জব্দ করেছে সরকার।

গত মঙ্গলবার সকালে দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মোজেব তিন মাস ধরে চলা এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন বলে জানায় আল আরাবিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে আরো বলা হয়, অভিযানে নামকরা প্রায় ৮৭ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মূলত যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ছিল তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।

সৌদির দুর্নীতি বিরোধী অভিযানে সব মিলিয়ে ১০ হাজার কোটি ডলার জব্দ করা হয়েছে। এছাড়া সম্পদ নিয়ে আত্মসমর্পণ না করায় গ্রেপ্তার করা হয়েছে দেশটির রাজপরিবারের নামকরা ৫৬ সদস্যকেও।

সম্পদ জব্দ সম্পর্কে অ্যাটর্নি জেনারেল জানায়, রিয়াদের রিজ কার্লটন হোটেলে এর আগে ৩২৫ জন ধনকুবেরকে আটক করা হয়। এরপর তাদের ব্যক্তিগত সম্পদ অনুসন্ধান করে ৪০০ বিলিয়ন রিয়াল জব্দ করা হয়।

প্রসঙ্গত, সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করার পর থেকে বহু লোকের বিরুদ্ধে প্রায় ৩৮১টি মামলা করা হয়। দেশটির ক্ষমতাসীন যুবরাজ মুহাম্মদ বিন সালমান এ অভিযান পরিচালনা করেছেন বলে জানা যায়। সূত্র: আল-আরাবিয়া উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ