শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আল্লামা বাবুনগরীকে দেখতে বারডেমে আনাস মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষীয়ান আলেম হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুরগরীকে দেখতে ঢাকার বারডেম হাসপাতালে ছুটে এলেন মাওলানা আনাস মাদানী।

আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা পর রাজধানীর বারডেম হাসপাতালে তিনি আল্লামা জুনায়েদ বাবুরগরীর কেবিনে যান; তার স্বাস্থ্যের খোঁজখবর নেন, দায়িত্বরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন।

মাওলানা আনাস মাদানী চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক এবং হেফাজতে ইসলামের আমির শাইখুল ইসলাম  শাহ আহমদ শফির সাহেবজাদা।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, আল্লামা বাবুনগরীর উন্নত চিকিৎসার পরামর্শ, অসুস্থ বাবুনগরীর পাশে থাকার আশ্বাস দেন মাওলানা আনাস মাদানী। আল্লামা আহমদ শফীও বাবুনগরীর স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন এবং আল্লামা তাকে সালাম পাঠিয়েছেন।

এসময় আরও ছিলেন– ফেনীর মাওলানা আবুল কাসেম, মাওলানা সালমান আহমদ, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা মাসউদ আহম প্রমুখ।

দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। সম্প্রতি তার শরীরের অবস্থা বেশি খারাপ হলে রাজধানীর খিলগাঁয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার দুপুরে খিদমাহ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে আনা হয়। এখানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ