শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাবুনগরীর সুস্থতায় দোয়া চাইলেন জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। সম্প্রতি তার শরীরের অবস্থা বেশি খারাপ হলে রাজধানীর খিলগাঁয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে খিদমাহ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে আনা হয়। এখানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ‘দেশের শীর্ষ ওলামায়ে কেরামদের মধ্যমণি’ উল্লেখ করে তার সুস্থতার জন্য আল্লাহের কাছে দোয়া চান মাওলানা জুনায়েদ আল হাবীব। একইসঙ্গে দেশের সব মসজিদ ও মাদ্রাসায় বাবুনগরীর সুস্থতা কামনায় বিশেষ কুরআন খতম ও দোয়া-মোনাজাতের আহ্বান জানান তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ