শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বাবুনগরীকে দেখে এলেন ইসলামি দলের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে দেখে এসেছেন দেশের বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা।

গতকাল সোমবার আল্লামা বাবুনগরীকে দেখতে যান জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী ও মাওলানা মোস্তাকিম বিল্লাহ হামিদী। আর আজ মঙ্গলবার খেলাফত মজলিসের নায়েবে আমীর শায়খুল হাদীস ঈসমাইল নুরপুরী, মহাসচিব মুফতি মাহফুজুল হক, যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি আব্দুল মুমিন প্রমুখ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরীকে দেখতে যান আল্লামা কাসেমী। আর মঙ্গলবার সাড়ে ১১টার দিকে বাবুনগরীকে দেখতে যান খেলাফত মজলিসের নেতারা। এসময় আল্লামা বাবুনগরীর চিকিৎসার খোঁজ-খবর নেন তারা। দুই দলের পক্ষ থেকে জানা গেছে, তারা দেখতে গেলে বাবুনগরী তাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার অরোগ্য কামনায় দোয়া চান।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ