শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খিদমাহ থেকে বারডেমে আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রাজধানীর খিলগাঁয়ের খিদমাহ হাসপাতাল থেকে শাহবাগের বারডেম হাসপাতালে আনা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপর ১২টা ৩০ মিনিটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে  অ্যাম্বুলেন্সে করে বাবুনগরীকে বারডেমে আনা হয়। আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী এ তথ্য জানিয়েছেন।

ফারুকী জানান, বাম পায়ে ইনফেকশন (পচন) হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে হুজুরের আবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে আরো উন্নত চিকিৎসা দরকার যা খিদমায় সম্ভব হচ্ছে না। তাই চিকিৎসকদের পরামর্শে হুজুরকে বারডেমে আনা হয়েছে।

তিনি বলেন, ডাক্তাররা বোর্ড বসে আরো জানিয়েছেন যে, হুজুরের কিডনি, হার্ট, ডায়াবেটিস, পায়ের ইনফেকশনসহ সব রোগ এক সঙ্গে মারাত্মক জটিল আকার ধারণ করেছে। চিকিৎসায় ব্যালেন্স আনা বা উন্নত চিকিৎসা এই দেশে কোনো হাসপাতালে সম্ভব না।

উন্নত চিকিৎসার জন্য বাবুনগরীকে দ্রুত বিদেশ নিয়ে যেতে হবে। না হলে দিন দিন তার শারীরিক অবনতি ঘটার সম্ভবনাই বেশি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ