শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিখোঁজের ১২ ঘণ্টা পর মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর পাঠানবাড়ী এলাকায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শহরের একটি মাঠ থেকে শিশু আরাফাতের মাটি চাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ জানুয়ারি) এ ঘটানা ঘটে। খবর পেয়ে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। লাশ ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। এ দিকে একমাত্র ছেলেকে হারিয়ে আরাফাতের মা ও স্বজনদের কান্নায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, রোববার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের পাঠানবাড়ি রোডের মমিন জাহান মসজিদ সংলগ্ন বাসার সামনে থেকে প্রবাসী জসিম উদ্দিনের ছেলে আরাফাত নিখোঁজ হয়। সে শহরের পুলিশ লাইনস স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল বলে জানায় তার আত্মীয়রা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ