রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ১২ জন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা দেশটির ক্রস রিভার রাজ্যের ওদুকপানিতে।

পুলিশ জানায়, বিস্ফোরণে ২২ জন মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যদিও বেসরকারি মতে, মৃতের সংখ্যা প্রায় ৬০।

প্রত্যক্ষদর্শী রিচার্ড জনসন জানান, উল্টে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহের জন্য ভিড় জমে। তেল পাম্প করে তোলার জন্য ঘটনাস্থলে একটি বৈদ্যুতিক জেনারেটর নিয়ে আসা হয়। তা থেকেই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে।

বিস্ফোরণে ট্যাঙ্কারের আশেপাশে থাকা সবাই মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ তেল উত্পাদক দেশ নাইজেরিয়া। এই ধরনের দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঘটনা সেখানে বেড়েই চলেছে। পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক কয়েক বছরে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে কয়েকশ’ মানুষের মৃত্যু হয়েছে নাইজেরিয়ায়।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ