রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন: শেহবাজ শরিফ ইরানের নতুন নেতারা কথা বলতে চায় বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান হামলা সামনের দিনগুলোতে আরও তীব্র হবে: নেতানিয়াহু ইসরায়েল-যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় কঠোর হমলা চলবে: ইরানের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা

অসুস্থ নওয়াজের চিকিৎসায় বাধার অভিযোগ মেয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি অবস্থায় ‘গুরুতর’ অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তবে সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ। মরিয়মের দাবি, ‘হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার বাবার। অসুস্থতার খবর পেয়ে ব্যক্তিগত চিকিৎসক তার কাছে যেতে চাইলেও কারা কর্তৃপক্ষ তাকে অনুমতি দেয়নি।’

মরিয়মের দাবি, হৃদযন্ত্রে রক্ত প্রবাহ কমে যাওয়ার অসুখে ভুগছেন তার বাবা। শুক্রবার টুইটারে মরিয়ম লেখেন, ‘হাতে অসম্ভব যন্ত্রণা হচ্ছে নওয়াজ শরিফের। সম্ভবত অ্যাঞ্জনার জন্যই। এমনিতেই জটিল শারীরিক সমস্যা রয়েছে তার। ব্যক্তিগত চিকিৎসকেরা সে ব্যাপারে অবগত। কিন্তু দিনভর তার কাছে পৌঁছানোর চেষ্টা করেও কারাগারে ঢোকার অনুমতি পাননি তিনি।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর নেতা নওয়াজ শরিফ, আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতিতে দোষী সাব্যস্ত হন। দুর্নীতির টাকায় সৌদি আরবে তেলের মিল খোলার অভিযোগ সত্য প্রমাণিত হয় আদালতে। এর জেরে গত বছর ২৪ ডিসেম্বর ৭ বছরের সাজা হয়ে তার। এই মুহূর্তে লাহোরের কোট লাখপত সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন তিনি।

কারা কর্তৃপক্ষ তার অসুস্থতার বিষয়টি স্বীকার করেছে। তবে চিকিৎসা না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতি কর্তৃপক্ষ জানায়, ‘কারাগারের চিকিৎসকেরা নওয়াজ শরিফের শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন। সবকিছু পরীক্ষা করে দেখা হয়েছে। এখন ভাল আছেন তিনি।’

পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, দিনভর চেষ্টার পর শুক্রবার বিকালে নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিৎসক আদনানকে কারাগারে ঢোকার অনুমতি দেওয়া হয়। তবে তাতেও বিতর্ক থামানো যায়নি। তিন বছর আগেই লন্ডনে অপেন হার্ট সার্জারি হয় নওয়াজ শরিফের।

এদিকে, নওয়াজের শারীরিক অবস্থা নিয়ে গাফিলতি ধরা পড়লে কাউকে রেহাই দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন পিএমএল-এন নেতা আহসান ইকবাল। প্রয়োজনে প্রধানমন্ত্রী ইমরান খান, অভ্যন্তরীণ সচিব এবং জেল সুপারিন্টেন্ডেন্ট-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ