শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় খাগড়াছড়ির ইউসুফ জামিলকে বিকেএমের সংবর্ধনা ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬ পুনর্বাসন না-হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার আশ্বাস সংস্কার নয়, সংবিধান সংশোধন চাই: মির্জা ফখরুল শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের জলকপাট, ভাটি অঞ্চলে সতর্কবার্তা বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ১৫ দিনে ২ শতাধিক রোগী হাসপাতালে নদী ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ কাজী সিকান্দারের কবর জিয়ারত ও বিশেষ দোয়া লেখক বন্ধুদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধিতে তৃণমূলকে তাগিদ আমিরে মজলিসের ব্যাকুল হৃদয়ের আনন্দ বেদনা

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫২০ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

নামাজের প্রতি উৎসাহ দিতে ৫২০ জনকে সাইকেল পুরস্কার দিয়েছে তুরস্কের একটি পৌরসভার কর্তৃপক্ষ।

তুরস্কের বার্তা সংস্থা ইকনার বরাতে জানা যায়, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ দিতে ৫২০ জনকে সাইকেল পুরস্কার দেয়া হয়েছে। টানা ৪০ দিন ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করায় ওই শিশু-কিশোররা এ পুরস্কার পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি তুরস্কের আকশাহর পৌরসভায় রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ‘চলো মসজিদে যাই, ফজর নামাজে শরিক হই’ নামের এক বিশেষ প্রকল্প চালু করা হয়।

এ প্রকল্পের আওতায় নগরীর ইফতা বোর্ডের সহায়তায় ‘বাইসাইকেল বিতরণ’ এর এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যায় বার্তা সংস্থার বরাতে।

আকশাহর পৌরসভা প্রতিনিধি মুহাম্মদ আলিদি, পৌর-মেয়র সালেহ আক্কায়া ও মুফতি আহমদ কারদাশের উপস্থিতিতে শহরের সংস্কৃতি-বিষয়ক কার্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শিশুদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে  পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের এ উদ্যোগের উদ্দেশ্য ছিলো শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে। আল্লাহর বিধান, একত্ববাদ এ সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ