রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি আরব বাড়ল ওয়াসার এটিএম বুথের পানির দাম যুদ্ধ বন্ধে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণের দাবি জমিয়তের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিলো হিজবুল্লাহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর নামে প্রতারণা, সাবধান করল ইফা তেহরানে ফের হামলা চালালো ইসরায়েল, গোয়েন্দা পুলিশের প্রধান নিহত হিফজুল হাদিসসহ অন্যান্য বিভাগে ভর্তি নিচ্ছে আল মারকাজুল ইসলামী বাগমুছা ‘মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেল নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই’ গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক

২০ জানুয়ারি দেখা মিলবে ‘সুপার ব্লাড মুনে’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালের প্রথম মাস জানুয়ারিতেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা সুপার ব্লাড মুন দেখার সৌভাগ্য হবে। জানুয়ারি মাসের ২০ বা ২১ তারিখে (টাইমজোনের উপরে নির্ভর করছে) এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়া যাবে। আমেরিকা, পশ্চিম ইউরোপ আর আফ্রিকা থেকে এই ঘটনা প্রত্যক্ষ করা যাবে।

এরপর আবার ২০২১ সালের ২৬ জুন দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ২০১৮ সালের ২৭ জুলাই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল।

ন্যাশনাল জিওগ্রাফিক জানিয়েছে, ২১ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল প্রায় ১১টায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে। ৬২ মিনিট ধরে চলবে গ্রহণ।

এশিয়ার কোনও দেশ থেকেই এই গ্রহণ দেখা যাবে না। পূর্ব আফ্রিকা ও পূর্ব ইউরোপ থেকে এই গ্রহণের শুরু দেখা যাবে।

পূর্ণগ্রাস গ্রহণ ৬২ মিনিট ধরে চললেও সম্পূর্ণ গ্রহণটি চলবে ৩ ঘণ্টা ৩০ মিনিট ধরে।

চাঁদ ও সূর্যের সাথে এক সরলরেখায় পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ হয়। তখন সূর্যের আলো পৃথিবীতে আটকে গিয়ে আর চাঁদে পৌঁছাতে পারে না। ফলে চন্দ্রগ্রহণ হয়।

চন্দ্রগ্রহণের সময় চাঁদ থেকে একটি লাল আভা বের হবে। পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিসারিত আলো চাঁদের অন্ধকার জায়গাতে গিয়ে পড়ার জন্য এই লাল আভা দেখা যাবে। লীল ও বেগুনি রঙের থেকে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি ছড়িয়ে পড়ে বলেই চাঁদকে লাল দেখতে হবে। এই মহাজাগতিক ঘটনার নাম ‘সুপার ব্লাড মুন'। সূত্র- এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ