বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি ঘরানার ইসলামি দলগুলোর সঙ্গে হেফাজতের বৈঠক কাল অপ্রয়োজনীয় সিজার কে না বলি জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ

শেরপুরের তেরাবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল্লাহ’র ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের জামিয়া সিদ্দীকিয়া তেরাবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও এসআর অফিস জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১ জানুয়ারি) মাগরিবের কিছুক্ষণ আগে ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে জামিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

জামিয়া সিদ্দীকিয়া তেরাবাজারের শিক্ষক মাওলানা আবদুল্লাহ আল মামুন আওয়ার ইসলামকে বলেন, মাওলানা আবদুল্লাহ এপেন্ডেসাইডের ব্যথা নিয়ে শেরপুর সদর হাসপতালে ভর্তি ছিলেন। ৩১ ডিসেম্বর সকালে এখানেই অপারেশন করা হয়। কিন্তু এ সময় প্রেসার লো হয়ে এলে অবস্থার অবনতি হতে থাকে। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে মাওলানা আবদুল্লাহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ শেরপুর তেরা বাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে যুক্ত ছিলেন।

মাওলানা আবদুল্লাহ জন্ম শেরপুর শহরেই। তিনি প্রাথমিক লেখাপড়া এ মাদরাসাতেই করেন। তারপর ফুলপুর বালিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

মাওলানা আবদুল্লাহর জানাজার নামাজ আগামীকাল সকাল ১১ টায় তেরাবাজার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুমের পক্ষে মাদরাসার উস্তাদ, শিক্ষার্থীরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। আল্লাহ পাক তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ