শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ার বানাদির প্রদেশে গানদারশের কাছে শনি ও রোববার ছয়টি বিমান হামলায় ৬২ আল শাবাবের সদস্য নিহত হয়েছে খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এক বিবৃতিতে বলেছে, শনিবার চারটি বিমান হামলা হয়েছে। এতে নিহত হয়েছে ৩৪ জন।

গত রোববার চালানো হয়েছে আরো দুটি বিমান হামলা। এতে নিহত হয় ২৮ বিদ্রোহী। আফ্রিকা কমান্ড ও তাদের সোমালি অংশীদাররা এ বিমান হামলাগুলো চালিয়েছে, যাতে তারা প্রত্যন্ত অঞ্চলগুলোকে স্বর্গরাজ্য বানিয়ে ভবিষ্যতে কোনো হামলার ষড়যন্ত্র করা বা হামলা চালাতে না পারে।

আফ্রিকমের বিবৃতিতে আরো বলা হয়, এ বছর সবচেয়ে প্রাণঘাতী এ বিমান হামলাগুলোতে কোনো বেসামরিক নাগরিক আহত কিংবা নিহত হয়নি। যুক্ততরাষ্ট্র সোমালিয়ায় জাতিসংঘ সমর্থি সরকারের সমর্থনে নিয়মিত বিমান হামলা চালায়। দেশটিতে  আল-শাবাবের বিরুদ্ধে কয়েক বছর ধরে এ লড়াই চলছে। গত মাসে মার্কিন সেনাবাহিনী ৩৭ জঙ্গিকে হত্যা করার কথা জানিয়েছিল। সূত্র : রয়টার্স

নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ