শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সময়ের সহযাত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মাহমুদ হাসান সিরাজী
প্রিন্সিপাল, জামিয়া ওসমান ইবনে আফফান রা.

মুফতি ফয়জুল করীম র‌্যালিতে গেছেন, বিজয় দিবস উদযাপন করেছেন বিষয়টি নিয়ে অনেকে অনেক রকম ভাবতে পারেন। আমি মন থেকে খুব প্রজেটিভভাবেই দেখি।

দেশের মানুষের সাথে একাকার হওয়া ছাড়া এ দেশে ইসলামি রাজনীতি সম্ভব নয়। শুধু এ দেশ কেন? কোনো দেশেই সম্ভব নয়।

চার দেওয়ালের মাঝে বন্দী থেকে শুধু নির্বাচণ আসলে নৌকা আর ধানের শীষ নিয়ে কাড়াকাড়ি করার কোনো অর্থ হয় না। জনমানুষের রাজনীতি করতে হলে জনমানুষের সাথে মিশতে হবে। তাদের ভাষা বুঝতে হবে। সাথে সাথে সময়েরও চাহিদা উপলব্ধি করতে হবে। সময়কে নিজের মাঝে ধারণ করা শিখতে হবে। নিজস্ব বলয় গড়ে তুলতে হবে। স্বকীয়তা ধারণ করা জানতে হবে।

আমি গভীরভাবে বিশ্বাস করি, মুফতি ফয়জুল করীম সাহেব এভাবে এগিয়ে যেতে থাকলে ইসলামি রাজনীতিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন।

আমার কাছে তিনি ৩ উদীয়মান রাজনীতিবীদের অন্যতম একজন। আমি মনে করি আগামীর তিন তরুণ ও উদ্দীপ্ত রাজনীতিবিদ হলেন। মাওলানা মামুনুল হক, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ও মুফতি ফয়জুল করীম।

তাছাড়া বর্তমানে ইসলামী আন্দোলন এককভাবে যতটুকু করতে পেরেছে তা নিরপেক্ষতার চশমা দিয়ে দেখলে ঠিকই সহজভাবে আন্দাজ করা যায়। তাদের নিজস্ব ভোটব্যাংক রয়েছে। রাজনীতিতেও নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে সক্ষম হয়েছে।

সঠিকভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে, সাংগঠনিকভাবে জামায়াতে ইসলামী থেকে তারা কম শক্তিশালী নয়। হয়তো অনেক সময় আমরা তাদের শক্তির অস্তিত্বটা উপলব্ধি করতে পারি না।

ইসলামী আন্দোলন এখন চাইলেই প্রতিটি জেলা শহরে লক্ষ লক্ষ লোকসমাগম করে একেকটা জনসভা দিতে পারবে এবং সফলও হবে। যা আওয়ামী লীগ বিএনপির জন্যও অনেকটা কষ্ট হয়ে যাওয়ার কথা।

এ নির্বাচনে তারা ২৯৯ আসনে মনোনয়ন দিয়েছে। একটু ভাবুন, ২৯৯ আসনে মনোনয়ন দেওয়ার অর্থ হল, সব আসনে তাদের এজেন্ট দেওয়ার মত কর্মীও নিঃসন্দেহে রয়েছে। আর একেকটা আসনে কতটা ভোট কেন্দ্র থাকে? কতটা বুথ থাকে?

হিসাব করলে প্রগতিশীল অনেক রাজনৈতিক দলের এতজন সমর্থকও পাওয়া যায় কি না সন্দেহ রয়েছে।

আরেকটা ব্যাপার হল, মুফতি রেজাউল করীম পীর সাহেব আর মুফতি ফয়জুল করীম বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে সারা à