শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

বাহরাইনে বিভিন্ন মসজিদ থেকে ১৮ বাঙ্গালী বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনের আহলে সুন্নত এন্ডোভমেন্ট অফিস সেদেশের বিভিন্ন মসজিদ থেকে ১৮ জন বাঙ্গালী কর্মীকে বহিষ্কার করেছে বলে খবর পাওয়া গেছে।

বাহরাইনের সংবাদ সংস্থার সূত্র মতে জানা গেছে দেশটির আল-মাহরাক শহরের বিন শাদ্দাহ মসজিদের পেশ ইমামের হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাহরাইনের আহলে সুন্নত এন্ডোভমেন্ট অফিসের নির্দেশে ১৮ জন বাঙ্গালী কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশী বংশোদ্ভূত মুয়াজ্জিন কর্তৃক বিন শাদ্দাহ মসজিদের পেশ ইমাম নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, বিন শাদ্দাহ মসজিদের পেশ ইমাম শেখ আব্দুল জালিল হামুদ আয-যিয়াদীকে আগস্ট মাসে বাংলাদেশী বংশোদ্ভূত মুয়াজ্জিন হত্যা করে তার মৃতদেহকে টুকরো টুকরো করে ফেলে।

বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুমিন রহমান এ ব্যাপারে বলেন, এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ১৮ জন কর্মীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে দ্রুত সেদেশ ত্যাগ করার কথা বলা হয়েছে।

তিনি আরো বলেন বহরাইনের কর্তৃপক্ষ অপর ১০ জনকে সতর্ক করেছে ও তাদেরকে চলতি সপ্তাহের শেষে বাহরাইন ত্যাগ করার জন্য নোটিশ দিয়েছে বলে জানা যায়। সূত্র: ইকনা

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ