শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

জনগণের মৌলিক দাবিগুলোই ঐক্যফ্রন্টের ইশতেহারে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জাতীয় ঐক্যফ্রন্টের ১৪টি প্রতিশ্রুতির ইশতেহার সাম্প্রতিককালের ‘বৈপ্লবিক ইশতেহার’ বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের যে মৌলিক দাবি-দাওয়াগুলো রয়েছে তা এ ইশতেহারের মাধ্যমে উঠে এসেছে।

তিনি আরো বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষাগুলো এর মধ্যে এসেছে। এটি সাম্প্রতিককালের একটি বৈপ্লবিক ইশতেহার হিসেবে চিহ্নিত হবে বলে আমরা এটি বিশ্বাস করি।

আজ সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার পাঠ শেষে মির্জা ফখরুল আরো বলেন, আজ জনগণের যে জাগরণ শুরু হয়েছে, জনগণ যেভাবে তাদের মূল দাবি রাষ্ট্রের মালিকানা, সেই মালিকানার জন্য জেগে উঠছে প্রতিকূলতা সত্ত্বেও।

জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তাদের অধিকারগুলো আদায় করবে এবং যে অপশক্তি রয়েছে, যারা স্বাধীনতার চেতনাকে ধ্বংস করে দিতে চায়, মানুষের অধিকারকে হরণ করতে চায় তাদের পরাজিত করবে। মানুষ এখন সচেতন।

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ