শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তা দিতে পুলিশকে ইসির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার এ সংক্রান্ত একটি চিঠি মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বরাবরে পাঠানো হয়েছে।

ইসির উপসচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত এই চিঠিতে ব্যবস্থা নেওয়ার পর বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। এছাড়া, ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের পাঠানো আরও কয়েকটি চিঠির বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে ইসি। এতে ওই চিঠিগুলো পুলিশকে সংযুক্ত করে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আইজিপিকে একটি চিঠিতে প্রতীক বরাদ্দের পর বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার ও সন্ত্রাসী কর্তৃক আক্রমন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে আরো জানা গেছে, গত ১৫ তারিখ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত বেশ কয়েকটি চিঠি পাওয়ার পর ইসি সচিবালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের পাঠানো ওইসব চিঠিতে দেশের বিভিন্ন স্থানে ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলা, পুলিশি হয়রানি, গুলি ছোড়াসহ নানা অভিযোগ তুলে ইসির কাছে প্রতিকার দাবি করা হয়। সোমবারও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক চিঠিতে দিতে দেশের বিভিন্ন স্থানে প্রার্থীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরেন।

ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হয়রানি ও সন্ত্রাসী হামলা বন্ধে আরেকটি চিঠি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ