সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে’  গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা; আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের গাড়িবহরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছেভ

শরীফুজ্জামান অভিযোগ করেন, সোমবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাট এলাকায় তার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে দুটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ ঘটনায় আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। আহতদের মধ্যে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন হাবলুও রয়েছেন।

ঘটনার পর চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে করেন শরীফুজ্জামান শরীফ।

তিনি বলেন, জেহালা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হান্নান ওরফে হাট হান্নানের নেতৃত্বে তিন শতাধিক লোক পরিকল্পিতভাবে তাদের ওপর এ হামলা চালায়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে জানানো হলে তারা তদন্ত করবেন বলে জানান।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। শরীফুজ্জামান এ ব্যাপারে একটি লিখিত দেবেন। তারপর আমরা তদন্ত করবো।

মনিরামপুরে মুফতী ওয়াক্কাসের ছেলের গাড়িতে হামলা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ