শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জোরপূর্বক ধর্ষিতা হবার আগে আত্মহত্যা জায়েজ হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সমাজে বা বিভিন্ন দেশে আজ নির্যাতিত হচ্ছে হাজারো লাখো নারী। এদের মধ্যে অনেকেই শারীরিক নির্যাতনে শিকার।

জোরপূর্বক যে নারীকে ধর্ষণ করা হয়, উক্ত নারী মজলুম। ধর্ষণের কারণে তার কোন গুনাহ হয়নি। বরং নির্যাতিতা হিসেবে তার মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি হয়।

কারণ, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। তবে সর্বাবস্থায় আত্মহত্যা করা জায়েজ নয়। হারাম।

যেহেতু ধর্ষণের দরূন ধর্ষিতার কোন গোনাহ হয় না। বরং নির্যাতিতা হবার কারণে তার মর্যাদা বৃদ্ধি হয়। তাই এমতাবস্থায় হারাম আত্মহত্যা তার জন্য কি করে বৈধ হতে পারে?

সুতরাং উপরোক্ত পরিস্থিতিতে কোন নারী যদি আত্মহত্যা করে, তাহলে সে তার ধারণা অনুপাতে একটি গোনাহ থেকে (যদিও বাধ্য হবার কারণে এটি তার জন্য গোনাহ হবে না) বাঁচতে গিয়ে আরেকটি মারাত্মক গোনাহে জড়িয়ে গেল।

বাকি উক্ত নারী যদি কোন শিরকের গোনাহ না করে থাকে, তাহলে আমরা আশাবাদী আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন।

আল্লাহ তায়ালা কুরআনে  বলেন, অবশ্য যে লোক অনন্যোপায় হয়ে পড়ে এবং নাফরমানী ও সীমালঙ্ঘনকারী না হয়, তার জন্য কোন পাপ নেই। নিঃসন্দেহে আল্লাহ মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। (সূরা বাকারা-১৭৩)

হাদিসে আছে আবু হুরাইরাহ্ রা. হতে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে এক যুদ্ধে উপস্থিত ছিলাম। তখন তিনি ইসলামের দাবীদার এক ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, এ ব্যক্তি জাহান্নামী অথচ যখন যুদ্ধ শুরু হল, তখন সে লোকটি ভীষণ যুদ্ধ করল এবং আহত হল।

তখন বলা হল, হে আল্লাহর রাসূল! যে লোকটি সম্পর্কে আপনি বলেছিলেন সে লোকটি জাহান্নামী, আজ সে ভীষণ যুদ্ধ করেছে এবং মারা গেছে। নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামে গেছে। রাবী বলেন, একথার উপর কারো কারো অন্তরে এ বিষয়ে সন্দেহ সৃষ্টির উপক্রম হয় এবং তাঁরা এ সম্পর্কিত কথাবার্তায় রয়েছেন, এ সময় খবর এল যে, লোকটি মরে যায়নি বরং মারাত্মকভাবে আহত হয়েছে।

যখন রাত্রি হল, সে আঘাতের কষ্টে ধৈর্যধারণ করতে পারল না এবং আত্মহত্যা করল। তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এ সংবাদ পৌঁছানো হল, তিনি বলে উঠলেন, আল্লাহ্ আকবার! আমি সাক্à