মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জানুয়ারিতে ওপেক ছাড়ছে কাতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জানুয়ারি মাসে তেল রফতানিকারী দেশগুলোর জোট ‘অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ’ (ওপেক) থেকে বেরিয়ে যাচ্ছে কাতার।

সোমবার কাতারের জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী সাদ অল কাবি একথা ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক বাজারে সবচেয়ে বেশি তরল প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে কাতার। এ দেশের ওপেক ছাড়ার ব্যাপারে সাদ অল কাবি বলেন, ‘আমাদের দেশ আন্তর্জাতিক বাজারে প্রভাব বাড়াতে চায়। দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশ হিসেবে আমরা ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আল-জাজিরার খবর বলছে, সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম পাঁচ শতাংশ বেড়েছে। তার কারণ মূলত দু’টি। প্রথমত, আমেরিকা ও চীন ঘোষণা দিয়েছে, আগামী ৯০ দিন বাণিজ্যিক যুদ্ধ বন্ধ রাখবে।

দ্বিতীয়ত, ৬ ডিসেম্বর বৈঠকে বসছে ওপেক। ওপেক জোটভুক্ত দেশ না হয়েও সম্ভবত তাতে থাকবে রাশিয়া। বৈঠকে সম্ভবত তেলের উৎপাদন কমিয়ে ফেলার সিদ্ধান্ত হবে।

তেলের উৎপাদন বৃদ্ধি পাওয়ার জন্য গত অক্টোবর মাস থেকে দাম কমতে কমতে হয়েছে আগের প্রায় এক তৃতীয়াংশ।

পর্যবেক্ষকদের মতে, ওপেকের বৈঠকে সম্ভবত দৈনিক ১০ থেকে ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত হবে।

কাতার দৈনিক ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করে। পশ্চিম এশিয়ার এই ছোট দেশটির সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো নয়। আর ওপেক জোটের দেশগুলোর নেতৃত্বে রয়েছে মূলত সৌদি আরব।

সংকটে কাতারকে এগিয়ে নিচ্ছে গরুর খামার

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ