শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পাবনায় বালু নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সুলতান গ্রুপ ও আক্কাস গ্রুপের গোলাগুলিতে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা গ্রামের গহের খাঁর ছেলে লস্কর খাঁ এবং একই গ্রুপের আহেদ আলীর ছেলে মালেক শেখ।

পুলিশ জানায়, চর থেকে বালু তোলা নিয়ে ভাড়ারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এবং জাসদ থেকে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেয়া সুলতান আহমেদের বিরোধ চলছে।

এর জেরে সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে গুরুতর আহত ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর দুই জন মারা যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ